“otherspassport.com” কোন সরকারি সাইট নয়। উল্লেখ্য যে পাসপোর্ট অধিদপ্তর, ইমিগ্রেশন কর্তৃপক্ষ কিংবা বিদেশি কোনো দূতাবাস বা মিশন এর সাথে এর কোন সম্পর্ক নাই। এটি সম্পূর্ণভাবে ব্যক্তিমালিকানাধীন। এছাড়াও আমরা কোন লিগ্যাল এডভাইজার নই।
Last Updated: September 16, 2026
Website: www.otherspassport.com
By accessing, browsing, registering on, or using any services from this website, you confirm that you have read, understood, and agreed to be legally bound by these Terms and Conditions. If you do not agree with any part of these terms, please stop using the website immediately.
সর্বশেষ সংশোধনের তারিখ: ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ওয়েবসাইট: www.otherspassport.com
এই ওয়েবসাইট অ্যাক্সেস, ব্রাউজ, নিবন্ধন বা এখান থেকে কোনো সেবা গ্রহণ করার মাধ্যমে আপনি নিশ্চিত করছেন যে, আপনি এই শর্তাবলী পড়ে বুঝেছেন এবং এর প্রতিটি ধারায় আইনিভাবে আবদ্ধ হতে সম্পূর্ণ সম্মত। আপনি এই শর্তাবলীতে অসম্মত হলে তাৎক্ষণিকভাবে ওয়েবসাইটের ব্যবহার বন্ধ করুন।
1.1. Brand Concept: At otherspassport.com, we believe that alongside your native passport, holding a second passport can unlock greater global freedom. This core vision shapes our identity.
1.2. Independent Entity: otherspassport.com operates as an independent, private initiative focused on providing administrative document processing and application support.
1.3. Scope of Services: Our assistance is strictly limited to online application processing, form filling, appointment scheduling, and guidance for university admissions, job portals, passports, and visas.
1.4. Final Authority: All decisions regarding fees, corrections, approvals, or rejections rest solely with the relevant passport offices, immigration departments, or official authorities.
১.১. নামকরণের কারণ: আমরা (otherspassport.com) বিশ্বাস করি যে, নিজ দেশের পাসপোর্ট থাকার পাশাপাশি প্রতিটি মানুষের অন্য একটি দেশের পাসপোর্ট থাকাও প্রয়োজন। এই ভাবনা থেকেই ‘otherspassport.com’ নামটি রাখা হয়েছে।
১.২. স্বতন্ত্র সত্তা: otherspassport.com একটি সম্পূর্ণ ব্যক্তিগত ও স্বাধীন উদ্যোগ। এটি ডকুমেন্টস প্রসেসিং ও আবেদন সংক্রান্ত প্রয়োজনীয় সহায়তা প্রদান করে থাকে।
১.৩. সেবার পরিসীমা: আমাদের সেবা মূলত বিশ্ববিদ্যালয়, চাকরি, পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত অনলাইন আবেদন প্রসেসিং, ফরম পূরণ, অ্যাপয়েন্টমেন্ট শিডিউলিং, তথ্য প্রদান এবং প্রসেসিং সহায়তার মধ্যেই সীমাবদ্ধ।
১.৪. চূড়ান্ত কর্তৃত্ব: সকল প্রকার আবেদনের তথ্য সংশোধন, ফি নির্ধারণ কিংবা আবেদন মঞ্জুর বা নামঞ্জুর করার একচ্ছত্র আইনি এখতিয়ার কেবল সংশ্লিষ্ট পাসপোর্ট ও ইমিগ্রেশন বা যথাযথ কর্তৃপক্ষের রয়েছে।
2.1. Age Requirement: You must be at least 18 years old (or meet the age of majority in your jurisdiction) and possess full legal capacity to enter into binding agreements.
2.2. Accuracy of Information: You must provide genuine, accurate, and up-to-date information and documentation. If your application is rejected or faces legal issues due to inaccurate or fraudulent data, you bear full responsibility.
2.3. Acceptable Use: You agree not to use our services for unlawful, deceptive, or unethical purposes. Using third-party documents without authorization is strictly prohibited.
2.4. Personal Liability: Final outcomes (such as visa or passport approvals) depend entirely on official decision-makers. You cannot hold us liable or seek damages based on the outcome of your application.
২.১. আইনি বয়সের সীমা: এই ওয়েবসাইটের সেবা গ্রহণ করার জন্য ব্যবহারকারীকে অবশ্যই নিজ দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রাপ্তবয়স্ক (কমপক্ষে ১৮ বছর বা তদূর্ধ্ব) এবং আইনি চুক্তিতে আবদ্ধ হওয়ার যোগ্য হতে হবে।
২.২. সঠিক তথ্য প্রদানের বাধ্যবাধকতা: আবেদনপত্র প্রসেসিং বা ফর্ম পূরণের ক্ষেত্রে ব্যবহারকারীকে অবশ্যই সকল সত্য, নির্ভুল ও হালনাগাদ তথ্য এবং সঠিক নথিপত্র প্রদান করতে হবে। কোনো ভুল, অসম্পূর্ণ বা ভুয়া তথ্য প্রদানের কারণে আবেদন বাতিল হলে বা আইনি জটিলতা তৈরি হলে তার পূর্ণ দায়ভার ব্যবহারকারীর ওপর বর্তাবে, otherspassport.com এর জন্য কোনোভাবেই দায়ী থাকবে না।
২.৩. সেবার সঠিক ব্যবহার: ব্যবহারকারী আমাদের সেবা বা ওয়েবসাইট কোনো বেআইনি, প্রতারণামূলক বা অনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন না। অপরের নথি বা তথ্য অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
২.৪. ব্যক্তিগত দায়বদ্ধতা: আবেদনের চূড়ান্ত ফলাফল (যেমন: পাসপোর্ট বা ভিসা মঞ্জুর হওয়া/না হওয়া) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। তাই সেবার ফলাফলের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠানকে কোনো আইনি নোটিশ বা ক্ষতিপূরণের দাবি জানানো যাবে না।
3.1. Turnaround Times: We process applications and forms promptly based on the details you provide. However, we have no control over delays caused by government portals, embassies, or third-party entities.
3.2. Data Verification: We urge you to review all details carefully before final submission. Any post-submission edits requested by you may incur additional processing fees.
3.3. Delays and Rejections: If an authority delays or rejects an application, the responsibility lies entirely with the applicant. Service charges remain non-refundable in such instances.
3.4. Technical Interruptions: Service disruptions caused by server downtime, domain issues, or maintenance on official government portals are beyond our control. We will work to resume services as quickly as possible.
৩.১. প্রসেসিংয়ের সময়সীমা: আমরা ব্যবহারকারীর প্রদত্ত তথ্য ও নথিপত্রের ভিত্তিতে যথাসম্ভব দ্রুত এবং নির্ভুলভাবে আবেদন প্রসেসিং বা ফরম পূরণের কাজ সম্পন্ন করি। তবে সরকারি দপ্তর, দূতাবাস বা অন্য কোনো তৃতীয় পক্ষীয় প্রতিষ্ঠানের কার্যপদ্ধতি বা বিলম্বের ওপর otherspassport.com-এর কোনো নিয়ন্ত্রণ নেই।
৩.২. তথ্যের নির্ভুলতা যাচাই: সেবা প্রদানের পূর্বে ব্যবহারকারীকে তার প্রদানকৃত সকল তথ্য পুনরায় যাচাই (Re-check) করার অনুরোধ করা হয়। ব্যবহারকারী কর্তৃক চূড়ান্ত অনুমোদনের পর কোনো তথ্যে ভুল পরিলক্ষিত হলে, তার সংশোধনের জন্য অতিরিক্ত প্রসেসিং ফি প্রযোজ্য হতে পারে।
৩.৩. আবেদন প্রত্যাখ্যান বা বিলম্ব: সংশ্লিষ্ট সরকারি বা ইমিগ্রেশন কর্তৃপক্ষ কর্তৃক কোনো আবেদন বাতিল, প্রত্যাখ্যান কিংবা সিদ্ধান্ত প্রদানে বিলম্ব হলে এর দায়ভার সম্পূর্ণভাবে আবেদনকারীর। এ ধরনের পরিস্থিতিতে প্রসেসিং সার্ভিস চার্জ অফেরতযোগ্য।
৩.৪. কারিগরি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা: কোনো সরকারি পোর্টাল, সার্ভার ডাউন বা ডোমেইন সংক্রান্ত কারিগরি ত্রুটির কারণে সেবা প্রদানে বিলম্ব বা বিঘ্ন ঘটলে তা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হিসেবে গণ্য হবে এবং দ্রুততম সময়ে সেবা পুনরায় চালুর চেষ্টা করা হবে।
4.1. Fee Breakdown: Government fees (such as official passport, visa, or university charges) are separate from otherspassport.com processing fees. You are responsible for paying both.
4.2. Advance Payment: Full payment must be settled before we begin processing your application. We reserve the right to withhold service if payments are incomplete or pending.
4.3. Non-Refundable Policy: Once processing has begun or third-party/government fees have been paid, all service charges become strictly non-refundable.
4.4. Outcome Disassociation: Fees are charged for our administrative time and support, not for guaranteed outcomes. Rejections by official authorities do not entitle you to a refund.
4.5. Transaction Charges: Any payment gateway, bank transfer, or mobile financial service (such as bKash or Nagad) processing fees must be covered by the user.
৪.১. সরকারি ও সার্ভিস ফি: আবেদনের ক্ষেত্রে নির্ধারিত সরকারি ফি (যেমন: পাসপোর্ট, ভিসা বা ইউনিভার্সিটি ফি) এবং otherspassport.com-এর সেবা বা প্রসেসিং চার্জ সম্পূর্ণ আলাদা। ব্যবহারকারীকে উভয় ফি নির্ধারিত নিয়মে পরিশোধ করতে হবে।
৪.২. পেমেন্ট সম্পন্নকরণ: আবেদন প্রসেসিং বা যেকোনো কার্যক্রম শুরুর পূর্বেই নির্ধারিত ফি সম্পূর্ণ পরিশোধ করতে হবে। আংশিক পেমেন্ট বা পেমেন্ট বকেয়া থাকলে সেবা প্রদান স্থগিত রাখার অধিকার প্রতিষ্ঠান সংরক্ষণ করে।
৪.৩. অফেরতযোগ্য নীতি (Non-refundable Policy): আমাদের মাধ্যমে সার্ভিস গ্রহণ বা আবেদন প্রসেসিং শুরু হয়ে গেলে অথবা কোনো সরকারি/প্রাতিষ্ঠানিক পেমেন্ট সম্পন্ন হওয়ার পর পরিশোধিত ফি কোনো অবস্থাতেই ফেরতযোগ্য (Non-refundable) নয়।
৪.৪. আবেদন প্রত্যাখ্যানের ক্ষেত্রে: সংশ্লিষ্ট সরকারি বা ইমিগ্রেশন কর্তৃপক্ষ কর্তৃক কোনো আবেদন নামঞ্জুর বা বাতিল হলে পরিশোধিত ফি অফেরতযোগ্য থাকবে, কারণ সার্ভিস চার্জটি মূলত সেবা প্রদান ও প্রক্রিয়াকরণের জন্য গৃহীত হয়, ফলাফলের জন্য নয়।
৪.৫. পেমেন্ট মাধ্যম ও চার্জ: অনলাইন পেমেন্ট গেটওয়ে, ব্যাংক ট্রান্সফার বা মোবাইল ব্যাংকিং (যেমন: bKash/Nagad) ব্যবহারের ক্ষেত্রে অতিরিক্ত কোনো মার্চেন্ট বা ট্রানজেকশন ফি প্রযোজ্য হলে তা ব্যবহারকারীকেই বহন করতে হবে।
5.1. Decision-Making Authority: otherspassport.com operates solely as an intermediary service provider. We hold no liability for direct or indirect losses resulting from decisions, delays, or rejections made by official bodies.
5.2. Consequential Damages: We are not responsible for missed flights, canceled hotel bookings, lost job opportunities, or financial and emotional strain caused by application timelines or decisions.
5.3. External Links: We carry no liability for inaccuracies or server errors originating from third-party platforms or government portals linked within our service workflow.
৫.১. সিদ্ধান্তের দায়ভার: otherspassport.com একটি মধ্যস্থতাকারী সেবা প্রদানকারী প্রতিষ্ঠান মাত্র। যেকোনো আবেদন মঞ্জুর, নামঞ্জুর, বিলম্ব বা বাতিলকরণের একক সিদ্ধান্ত সংশ্লিষ্ট সরকারি বা ইমিগ্রেশন কর্তৃপক্ষের। কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্তের কারণে ব্যবহারকারীর কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ ক্ষতি হলে তার জন্য প্রতিষ্ঠান কোনোভাবেই দায়ী থাকবে না।
৫.২. আর্থিক ও পরোক্ষ ক্ষতি: কোনো আবেদনের ফলাফল বা বিলম্বের কারণে ব্যবহারকারীর ফ্লাইট মিস, হোটেল বুকিং বাতিল, কাজের সুযোগ সৃষ্টি না হওয়া বা অন্য কোনো প্রকার আর্থিক, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার দায়ভার otherspassport.com বহন করবে না।
৫.৩. তৃতীয় পক্ষের লিংকিং ও সেবা: আমাদের ওয়েবসাইট বা প্রসেসিংয়ের স্বার্থে ব্যবহৃত কোনো সরকারি বা তৃতীয় পক্ষের প্ল্যাটফর্মের তথ্য বা সার্ভার সমস্যার কারণে সৃষ্ট কোনো ভুলের ক্ষেত্রে প্রতিষ্ঠানের দায়বদ্ধতা থাকবে না।
6.1. User Accountability: You agree to cover all legal costs, claims, damages, or fines arising from your breach of these terms, submission of fraudulent details, or violation of any law.
6.2. Holding Us Harmless: You agree to release and hold harmless otherspassport.com, its team, and its associates from any legal claims or liabilities stemming from your improper use of our platform.
৬.১. ক্ষতিপূরণের দায়বদ্ধতা: ব্যবহারকারী যদি এই শর্তাবলী লঙ্ঘন করেন, ভুয়া বা ভুল তথ্য/নথি প্রদান করেন, কিংবা কোনো আইন ভঙ্গ করেন—তবে তার ফলে সৃষ্টি হওয়া যেকোনো ধরনের আইনি দাবি, মামলা, ক্ষতি, জরিমানা বা খরচের (আইনজীবী ফি সহ) সম্পূর্ণ দায় ব্যবহারকারীকে বহন করতে হবে।
৬.২. প্রতিষ্ঠানকে দায়মুক্ত রাখা: ব্যবহারকারী সম্মত হচ্ছেন যে, তার কোনো বেআইনি বা অসংগত আচরণের কারণে otherspassport.com, এর কর্মকর্তা, কর্মচারী বা সহযোগীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হলে, ব্যবহারকারী প্রতিষ্ঠানকে সমস্ত দায়ভার ও ক্ষতিপূরণ থেকে সম্পূর্ণ অব্যাহতি প্রদান করবেন।
7.1. Unforeseen Events: We are not liable for service failures or delays caused by events beyond our reasonable control, including natural disasters, pandemics, war, government policy shifts, server outages, or sudden portal shutdowns.
7.2. Suspension of Obligations: Our service commitments will be paused during force majeure events and will resume once conditions normalize.
৭.১. নিয়ন্ত্রণের বাইরের ঘটনা: প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, যুদ্ধ, দাঙ্গা, সরকারি নীতি পরিবর্তন, ইন্টারনেট বা সার্ভার বিঘ্নিত হওয়া, কিংবা ইমিগ্রেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আকস্মিক সিদ্ধান্ত বা পোর্টাল বন্ধ থাকার মতো অনাকাঙ্ক্ষিত ও অপ্রতিরোধ্য পরিস্থিতির (Force Majeure) কারণে সেবা প্রদানে বিলম্ব বা ব্যর্থতা ঘটলে otherspassport.com কোনোভাবেই দায়ী থাকবে না।
৭.২. বাধ্যবাধকতা স্থগিতকরণ: এ ধরনের পরিস্থিতি বিদ্যমান থাকা পর্যন্ত প্রতিষ্ঠানের সার্ভিস সংক্রান্ত দায়বদ্ধতা স্থগিত থাকবে এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পুনরায় সেবা কার্যক্রম শুরু করা হবে।
8.1. Ownership: All website content—including text, graphics, logos, icons, images, and software code—is the property of otherspassport.com and is protected under copyright law.
8.2. Usage Restrictions: You may not copy, reproduce, modify, distribute, or use any portion of our site or assets for commercial purposes without prior written consent.
8.3. Legal Protection: We reserve the right to pursue legal remedies against any unauthorized use or infringement of our intellectual property.
৮.১. স্বত্বাধিকার ও মালিকানা: এই ওয়েবসাইটে (otherspassport.com) ব্যবহৃত সকল বিষয়বস্তু (Content), যেমন—টেক্সট, লোগো, গ্রাফিক্স, ডিজাইন, আইকন, ছবি, অডিও/ভিডিও ক্লিপ এবং ওয়েবসাইট কোড সম্পূর্ণভাবে otherspassport.com-এর বুদ্ধিবৃত্তিক সম্পত্তি এবং প্রচলিত কপিরাইট আইন দ্বারা সংরক্ষিত।
৮.২. ব্যবহারের সীমাবদ্ধতা: প্রতিষ্ঠানের পূর্বানুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো অংশ, লোগো বা কনটেন্ট কপি, পুনরুৎপাদন, বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার, পরিবর্তন বা অন্য কোনো প্ল্যাটফর্মে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
৮.৩. মেধা সুরক্ষার অধিকার: কোনো ব্যবহারকারী বা তৃতীয় পক্ষ যদি আমাদের বুদ্ধিবৃত্তিক সম্পত্তির কোনো প্রকার লঙ্ঘন করেন, তবে প্রতিষ্ঠান তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের সম্পূর্ণ অধিকার সংরক্ষণ করে।
9.1. Data Collection: We collect essential details—such as your name, address, passport number, National ID (NID), email, and phone number—solely to process your requests.
9.2. Information Security: We implement security measures to protect your personal details. Your data will never be sold or shared with unauthorized third parties for marketing purposes.
9.3. Mandatory Disclosure: Data is shared only with relevant government agencies, embassies, or processing partners necessary to complete your application, or when required by law and court orders.
9.4. Data Retention: We reserve the right to archive or permanently delete your documents from our servers once the processing is complete, in line with internal safety protocols.
(For detailed practices, please review our Privacy Policy.)
৯.১. তথ্য সংগ্রহ ও ব্যবহার: সেবা প্রদানের প্রয়োজনে (যেমন: ফরম পূরণ, প্রসেসিং ও আবেদন সম্পন্ন করতে) ব্যবহারকারী কর্তৃক প্রদত্ত ব্যক্তিগত তথ্য, যেমন—নাম, ঠিকানা, পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র (NID), ইমেইল এবং ফোন নম্বর আমরা সংগ্রহ ও ব্যবহার করি।
৯.২. তথ্যের নিরাপত্তা: ব্যবহারকারীর তথ্যের সুরক্ষা ও গোপনীয়তা বজায় রাখতে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি। আপনার ব্যক্তিগত তথ্য বা নথিপত্র অন্য কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে কেনাবেচা বা কোনো অননুমোদিত তৃতীয় পক্ষের কাছে প্রকাশ করা হয় না।
৯.৩. তথ্য শেয়ারের বাধ্যবাধকতা: আবেদন প্রক্রিয়াকরণের প্রয়োজনে শুধুমাত্র সংশ্লিষ্ট সরকারি দপ্তর, দূতাবাস, ইমিগ্রেশন কর্তৃপক্ষ বা প্রসেসিং সার্ভিসের নিকট প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করা হবে। এছাড়া দেশের প্রচলিত আইন রক্ষা বা আদালতের আদেশের ক্ষেত্রে তথ্য প্রকাশে প্রতিষ্ঠান বাধ্য থাকবে।
৯.৪. ডেটা সংরক্ষণ ও ট্রানজিশন: কাজ সম্পন্ন হওয়ার পর বা নির্দিষ্ট মেয়াদ শেষে নিরাপত্তার স্বার্থে আমরা ব্যবহারকারীর ব্যক্তিগত ডেটা বা নথিপত্র আমাদের রেকর্ড থেকে মুছে ফেলার বা সুরক্ষিত অবস্থায় সংরক্ষণ করার অধিকার রাখি।
আমাদের তথ্য সংগ্রহ, সংরক্ষন ও ব্যবহারের বিস্তারিত নিয়ম জানতে আমাদের [গোপনীয়তা নীতি (Privacy Policy)] দেখুন।
10.1. Applicable Law: These terms and all services provided by otherspassport.com are governed by and interpreted under the laws of the People’s Republic of Bangladesh.
10.2. Amicable Settlement: In the event of any disagreement or dispute, both parties agree to attempt to resolve the issue through good-faith informal negotiations first.
10.3. Jurisdiction: If informal attempts fail, any formal legal proceedings must be brought exclusively before the competent courts of Dhaka, Bangladesh.
১০.১. প্রযোজ্য আইন: এই শর্তাবলী, নীতিসমূহ এবং otherspassport.com-এর মাধ্যমে প্রদত্ত যেকোনো সেবা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত ও ব্যাখ্যা করা হবে।
১০.২. আপস-রফা ও সমঝোতা: ওয়েবসাইট ব্যবহার বা সেবা সম্পর্কিত কোনো বিরোধ বা মতপার্থক্য সৃষ্টি হলে, উভয় পক্ষ তা আলোচনার মাধ্যমে এবং সদ্ব্যবহারের নীতিতে পারস্পরিক সমঝোতার মাধ্যমে নিষ্পত্তির সর্বোচ্চ চেষ্টা করবে।
১০.৩. আইনি এখতিয়ার: পারস্পরিক আলোচনার মাধ্যমে কোনো সমাধান না পাওয়া গেলে, উক্ত বিরোধের আইনি নিষ্পত্তির জন্য শুধুমাত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের (ঢাকা) আদালতের এখতিয়ার প্রযোজ্য হবে।
11.1. Right to Modify: otherspassport.com reserves the right to update or modify these terms at any time without prior notice.
11.2. Effective Date: Changes take effect immediately upon being posted on this webpage.
11.3. User Responsibility: It is your responsibility to review these terms periodically. Continued use of the website following changes signals your acceptance of the updated terms.
১১.১. পরিবর্তনের অধিকার: otherspassport.com পূর্বঘোষণা ছাড়াই যেকোনো সময় এই শর্তাবলী, সেবার নীতি বা সাইটের যেকোনো কনটেন্ট সংশোধন, পরিমার্জন বা হালনাগাদ করার একচ্ছত্র অধিকার সংরক্ষণ করে।
১১.২. কার্যকর হওয়া: পরিবর্তিত শর্তাবলী এই ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার সাথে সাথেই তা তাৎক্ষণিকভাবে কার্যকর বলে গণ্য হবে।
১১.৩. ব্যবহারকারীর দায়িত্ব: শর্তাবলীতে কোনো পরিবর্তন এসেছে কি না, তা নিয়মিত পর্যালোচনা করার দায়িত্ব ব্যবহারকারীর। পরিবর্তন প্রকাশের পর ওয়েবসাইটের সেবা ব্যবহার অব্যাহত রাখার অর্থ হলো আপনি নতুন বা পরিবর্তিত শর্তাবলী মেনে নিয়েছেন।
12.1. Inquiries: For questions regarding these terms, support requests, or legal notices, please reach out to our team directly.
12.2. Contact Details:
Website: www.otherspassport.com
Email: info@otherspassport.com
Helpline / WhatsApp: +880 181 830 8928
12.3. Response Time: We aim to respond to all written inquiries, complaints, and legal notices within 24 to 48 business hours.
১২.১. যোগাযোগ ও সহায়তা: এই শর্তাবলী সংক্রান্ত কোনো জিজ্ঞাসা, পরামর্শ, কিংবা সেবা গ্রহণকালে কোনো সমস্যা বা আইনি নোটিশ প্রেরণের প্রয়োজন হলে ব্যবহারকারী সরাসরি আমাদের হেল্পডেস্কে যোগাযোগ করতে পারবেন।
১২.২. যোগাযোগের মাধ্যম:
ওয়েবসাইট: www.otherspassport.com
ইমেইল: info@otherspassport.com
হেল্পলাইন/হোয়াটসঅ্যাপ: +৮৮০ ১৮১ ৮৩০ ৮৯২৮
১২.৩. সাড়াদানের সময়সীমা: যেকোনো তথ্য অনুসন্ধান, অভিযোগ বা আইনি যোগাযোগের ক্ষেত্রে আমরা কার্যদিবসের মধ্যে দ্রুততম সময়ের (সাধারণত ২৪ থেকে ৪৮ ঘণ্টা) মধ্যে লিখিত উত্তর বা সমাধান প্রদানের চেষ্টা করব।
“otherspassport.com” is a privately owned website and is not an official government entity. It has no affiliation with the Department of Passports, immigration authorities, or any foreign embassy or diplomatic mission. Furthermore, we are not legal advisors.
“otherspassport.com” কোন সরকারি সাইট নয়। উল্লেখ্য যে পাসপোর্ট অধিদপ্তর, ইমিগ্রেশন কর্তৃপক্ষ কিংবা বিদেশি কোনো দূতাবাস বা মিশন এর সাথে এর কোন সম্পর্ক নাই। এটি সম্পূর্ণভাবে ব্যক্তিমালিকানাধীন। এছাড়াও আমরা কোন লিগ্যাল এডভাইজার নই।